বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

ভোটগ্রহণের দিন সারাদেশে সাধারণ ছুটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সারাদেশে সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

- Advertisement -

আগামী বছর ৭ জানুয়ারি সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (২৪ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান সাধারণ ছুটি ঘোষণা করার জন্য একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

- Advertisement -shukee

এতে উল্লেখ করা হয়েছে, আগামী বছর ৭ জানুয়ারি রবিবার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, আনসার ও ভিডিপি/  র‌্যাব/ কোস্ট গার্ড মহাপরিচালক, এনআইডি মহাপরিচালক, ইসির অতিরিক্ত সচিব, সকল বিভাগীয় কমিশনার, সকল ডিআইজি, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ইসির সকল যুগ্মসচিব এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালককে এ চিঠি দিয়েছে ইসি।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও