এসআরএইচআর এবং পুষ্টি পরিষেবা নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্যব্যবস্থার সমন্বয় সাধনে চটগ্রাম সিটি কর্পোরেশন এবং ইউপিএইচসিএসডিপি-এর সাথে অংশীজন ওরিয়েন্টেশন মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মমতার পরিচালিত ‘হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে মমতা’র প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বক্তব্য রাখেন চসিক এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, শিক্ষা অফিসার নাজমা বিনতে আমিন, এসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক এবরশন বাংলাদেশ (বাপসা) এর নির্বাহী পরিচালক ড. আলতাফ হোসেন, ইপসার প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক প্রমুখ।

কানাডিয়ান সংস্থা হেল্থব্রিজ ফাউন্ডেশনের সহায়তায়, এসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক এবরশন বাংলাদেশ (বাপসা) লিড পার্টনার এবং মমতা ইমপ্লিমেন্টিং পার্টনার হিসেবে ‘হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ প্রকল্প’ বাস্তবায়ন করছে। ওরিয়েন্টেশন সেশনে চটগ্রাম সিটি কর্পোরেশন, ইউপিএইচসিএসডিপি, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ ওরিয়েন্টেশনে এসআরএইচআর এবং পুষ্টি পরিষেবা প্রদানের মানোন্নয়নে স্থানীয় স্বাস্থ্যব্যবস্থার সাথে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এসআরএইচআর এবং পুষ্টি পরিষেবা প্রদানের মান উন্নয়নে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি বেসরকারী উদ্যোগ এগিয়ে আসলে তা অত্যন্ত ইতিবাচক হবে জনসাধারনের জন্য। এজন্য তিনি মমতার ‘হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ প্রকল্পের প্রশংসা করেন এবং এ ক্ষেত্রে সিটি কর্পোরেশেনের পক্ষ হতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


