Monday, 19 October 2026

[the_ad id='15178']

ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৭০ তম বোর্ড অফ ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৭০ তম বোর্ড অফ ট্রাস্টিজের সভা সোমবার (১৯অক্টোবর) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস‍্য প্রফেসর সরওয়ার জাহান।

- Advertisement -

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস‍্য ডা. আ, ন, ম, নওশাদ  খান, চৌধুরী খায়রুল হাসান, মুনির আহমদ, এ,কে,এম বদরুদ্দোজা, ব‍্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, মোহাম্মদ মুনিরুল হক, এবং স্বর্না হামিদ ।

- Advertisement -shukee

সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন, চলমান কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও মানসম্মত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

 

সর্বশেষ

এই বিভাগের আরও