Monday, 19 October 2026

[the_ad id='15178']

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো চারজনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরো চারজনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৫১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়।

- Advertisement -shukee

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে এবং অন্যজন ময়মনসিংহে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মে মাসে মৃত্যু হয় একজনের। এরপর জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৩১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬৩ জন।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনায়, ২৫৩ জন। এ ছাড়া রাজশাহীতে ২৩৩, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৯২, রংপুরে ৯৩, ময়মনসিংহে ৯২ এবং সিলেটে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭ হাজার ৮৬৫ জন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও