Monday, 19 October 2026

[the_ad id='15178']

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা

ঢাকা প্রতিনিধি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

- Advertisement -

আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

- Advertisement -shukee

ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা করছি। আমি স্বেচ্ছায় প্রধানন্ত্রীর কাছে পদত্যাগের জন্য জানিয়েছি। তিনি সমর্থন করেছেন। তিনি বলেছেন, যাও এলাকায় কাজ করো।

ইশরাক হোসেন আরও বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমি পদত্যাগ করতে চাই। আমি যুদ্ধটা মাদকের বিরুদ্ধে করেছি, এখানে আমার ব্যক্তিগত স্বার্থ নেই।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য বলেন, জমি দখল করতে যাইনি, চাঁদাও তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছি। আমার এই যুদ্ধ চলবে মাদকের বিরুদ্ধে।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য আরও বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে মাদক প্রবেশ করানো হচ্ছে। আমাদের পরবর্তী দুই প্রজন্মকে ধ্বংস করতে এই মাদক দিচ্ছে। ড্রোনের মাধ্যমেও আমাদের দেশে মাদক পাঠাচ্ছে।

ইশরাক হোসেন বলেন, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নামেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রোববার (১৮ অক্টোবর) দিনভর তা আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিল। এ নিয়ে বিএনপিতে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্য বিষয়টি বিব্রতকর হয়ে দাঁড়ায়।

সর্বশেষ

এই বিভাগের আরও