Monday, 19 October 2026

[the_ad id='15178']

এনসিটি ইজারা চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে

অনশনের আগে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক, স্থগিত কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইজারা চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে সোমবার থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছিল বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। তবে কর্মসূচি শুরুর আগের দিন নৌপরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনশন স্থগিত করেছে সংগঠনটি।

- Advertisement -

রবিবার (১৮অক্টোবর ) ওই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ায় আপাতত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিষদের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম খোকন।

- Advertisement -shukee

তিনি বলেন, ‘মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এক বৈঠকেই সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে সরকার পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমস্যার সমাধান চাই।’

এর আগে গত ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে গণঅনশন করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ওই কর্মসূচি থেকে দাবি পূরণ না হলে ১৯ অক্টোবর থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছিল।

এনসিটি ইজারা চুক্তি বাতিলের পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছে সংগঠনটি।

এদিকে, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তি বাতিল এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে সোমবার সংবাদ সম্মেলন ডেকেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম।

সর্বশেষ

এই বিভাগের আরও