সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের ৮২তম জরুরি সভা গতকাল বুধবার বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাউদার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য আবদুস সালাম(মীর), প্রফেসর ড. ইসরাত জাহান, ফেরদৌস ওয়াহিদ বাপ্পী এবং উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান ।
সভার কার্যবিবরণী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন অধ্যাপক সরওয়ার জাহান। মূল আলোচনায় গত ৮১তম সভার গৃহিত পদক্ষেপ ও প্রস্তাবনার অনুমোদন এবং নতুন ভবন নির্মাণ কাজের অগ্রগতি সহ বিবিধ উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করা হয়।
