সীতাকুণ্ডের ইতিহাস- ঐতিহ্যের সাক্ষী, সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সৈয়দ আবুল মুনছুর আর নেই। (ইন্নালিল্লাহি….রাজিউন)।
মহান স্বাধীনতাযুদ্ধের এ বীর সৈনিক গেল রাতে চট্টগ্রাম রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ সন্তানসহ আত্মীয়স্বজন ও ৭১ এর রণাঙ্গণের সাথীদের রেখে যান।

মরহুম আবুল মুনছুরের সহধর্মিণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তার বড় মেয়ে ব্যারিস্টার শাহীনুর সুমি লন্ডনের ব্যাংকে কর্মরত। বড় ছেলে শাহীন পারভেজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অডিট ও হিসাব শাখায় চাকরি করেন।
সীতাকুণ্ডের ১নম্বর সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার বাসিন্দা আবুল মুনছুর দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড পৌরসদরে স্থায়ীভাবে বসবাস করছেন। অত্যন্ত বিচক্ষণ বিএনপির প্রভাবশালী নেতার মৃত্যুতে সীতাকুণ্ড বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ ফেসবুক এর মাধ্যমে গভীর শোক জানিয়েছেন।
আগামীকাল (২২ সেপ্টেম্বর) বাদআছর সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর বড় ছেলে শাহীন পারভেজ ।

