Friday, 11 September 2026

[the_ad id='15178']

কারিগরি সহায়তায় দ্য ক্লাইমেট ওয়াচ

খেলার ছলে শিশুদের বর্জ্য ব্যবস্থাপনা শেখাচ্ছে জি-টেভ

নিজস্ব প্রতিবেদক

শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চা গড়ে তুলতে খেলার ছলে বর্জ্য ব্যবস্থাপনা শেখানোর উদ্যোগ নিয়েছে গ্রিন টেকনিক্যাল এডুকেশন এন্ড ভলান্টিয়ারিং (জি-টেভ)। দ্য ক্লাইমেট ওয়াচের কারিগরি সহায়তায় বিদ্যালয় ভিত্তিক পরিবেশ সচেতনতা কার্যক্রম সবুজ সমাবেশ শীর্ষক কার্যক্রমের আওতায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

- Advertisement -

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নগরীর পাহাড়তলীতে অবস্থিত রেলওয়ে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সচেতনতামূলক অনুষ্ঠান।

- Advertisement -shukee

আয়োজনে খেলাধুলা ও অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বর্জ্যের ধরন, সঠিকভাবে বর্জ্য পৃথকীকরণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়া হয়। প্রচলিত বক্তৃতাভিত্তিক পদ্ধতির পরিবর্তে আনন্দদায়ক খেলার মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়।

পরিবেশ সংরক্ষণে করনীয় বিভিন্ন বিষয় খেলার ছলে শিখছেন শিক্ষার্থীরা।

জি-টেভের সংশ্লিষ্টরা জানান, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিচ্ছন্নতা, বর্জ্য পৃথকীকরণ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণের অভ্যাস তৈরি করা গেলে ভবিষ্যতে তা পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিশুদের শুধু বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়াই নয়, বরং পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. তৌহিদুল ইসলাম, দৈনিক প্রথম সূর্যোদয় এর ব্যুরো প্রধান রুপম ভট্টাচার্য ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন হাজেরা খাতুন, জাহান আরা আরজু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। কার্যক্রমটি পরিচালনা করেন জি-টেভ এর স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান মশিউর ইসলাম রাজু, নাহিদ হাসান লিজন, মোহাম্মদ নিরবাজ উদ্দিন তাসিন, আজিজুল হাকিম রুমান,কৌশিক চৌধুরী প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে আরও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অংশগ্রহণমূলক পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও