Tuesday, 8 September 2026

[the_ad id='15178']

দুই শিশুর পেটে মিলল সাড়ে ৬ হাজার ইয়াবা চট্টগ্রামে, গ্রেপ্তার নারী

নিজস্ব প্রতিবেদক

শিশুদের পেটে ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের অভিযোগে শারমিন আকতার প্রকাশ ইসমত আরা (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেয়া হয়েছে।

- Advertisement -

এই দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

- Advertisement -shukee

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৭ এর নগরের  চান্দগাঁও ক্যাম্প মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এই তথ্য বলেন র‌্যাব-৭ এর সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মো.তাওহিদুল ইসলাম।

গ্রেপ্তার শারমিন আকতার প্রকাশ ইসমত আরা (৪০), কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব ডোমখালী এলাকার মো.আহমদ হোসেনের মেয়ে।

কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো.তাওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার চালান নিয়ে সিএনজি অটোরিকশায় করে কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামের দিকে আসার খবর পেয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আনোয়ারার তৈলার দ্বীপ সেতু সংলগ্ন গরুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাব।

এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে যাত্রী আসনে থাকা শারমিন আকতারকে আটক করা হয়। একই সঙ্গে আইনের সঙ্গে সংঘাতে জড়িত ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, শিশু দুটির পেটের ভেতর ইয়াবা রয়েছে। পরে ৬ সেপ্টেম্বর রাত পৌনে একটার দিকে শিশু দুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় তাদের পেটের ভেতর ইয়াবা সদৃশ বস্তু শনাক্ত হয়।

এরপর চিকিৎসার একপর্যায়ে ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মলত্যাগের মাধ্যমে ৯ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৭টি এবং ১২ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৬টি প্যাকেট বের করা হয়। এসব প্যাকেটে মোট ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা ছিল।

জিজ্ঞাসাবাদে শারমিন দাবি করেন, তিনি উখিয়া থেকে ইয়াবা কিনে শিশু দুটিকে কৌশলে খাইয়ে চট্টগ্রামে নিয়ে আসছিলেন। এর আগেও একই কৌশলে শিশু দুটির পেটে করে আরও দুইবার উখিয়া থেকে চট্টগ্রামে ইয়াবার চালান পৌঁছে দিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে জানান তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও