চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ১০ শ্রমিক নিহতদের পরিবারের সদস্যদের নিকট ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২৩আগস্ট) বিকালে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের হল রুমে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় নিহত ১০ শ্রমিক পরিবারের সদস্যদের হাতে ইয়ার্ড মালিকের দেয়া ১০ লক্ষ টাকা এবং সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকার চেক তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মো. মাহবুবুল আলম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, নবাগত সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, বিএসবিআরএ সভাপতি মো. মোহসিন চৌধুরী, সাবেক সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক মো. ফেরদৌস ওয়াহিদ,শিপ ব্যবসায়ী মো. মহিউদ্দিন সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
উল্লেখ, গত শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে ‘এমটি রাসি’ নামের একটি পুরোনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মৃত্যু হয়।

