Thursday, 20 August 2026

[the_ad id='15178']

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

সাউথব্যাংক ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলনন গত  ১৫ আগস্ট আগ্রাবাদ শাখার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

অঞ্চলের কৌশলগত ব্যবসায়িক লক্ষ্যসমূহ সমন্বয়, পরিচালনগত প্রতিবন্ধকতা মোকাবেলা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য একটি ভবিষ্যৎমুখী কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।

- Advertisement -shukee

সম্মেলনে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালক, আঞ্চলিক প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শাখা ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে অনুমোদিত বাজেট অনুযায়ী জুন ২০২৬ পর্যন্ত ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা এবং পরিচালন কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনায় বাজেট অর্জন বিশ্লেষণ, খেলাপি ঋণ আদায়ের অবস্থা ও কৌশল, ঋণ আদায় পরিকল্পনা, শাখা পর্যায়ের লক্ষ্যমাত্রা এবং রিটেইল ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করা হয়। গৃহঋণ, ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট কার্ড পোর্টফোলিও সম্প্রসারণের ওপর জোর দেয়া হয়।

সম্মেলনে খেলাপি ঋণ (NPL) আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়। এ প্রসঙ্গে, শাখা ব্যবস্থাপকদের বাস্তবসম্মত ঋণ আদায় পরিকল্পনা বাস্তবায়ন, ঋণগ্রহীতাদের সাথে সম্পৃক্ততা জোরদার করা এবং প্রয়োজনে যথাযথ ও সময়োপযোগী আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়।

সমাপনী বক্তব্যে, সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  মো. খালিদ মাহমুদ খান, সকল শাখা ব্যবস্থাপককে নিয়ন্ত্রক নির্দেশিকা যথাযথভাবে মেনে চলার মাধ্যমে একটি নিয়ম-ভিত্তিক ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করতে, গ্রাহকসেবার মান আরও উন্নত করতে এবং ব্যাংকের রিটেইল ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন ও সম্ভাবনাময় গ্রাহক শ্রেণি চিহ্নিত করার আহ্বান জানান।

ব্যাংকের দীর্ঘমেয়াদী কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করে তিনি বলেন, ব্যাংক নির্দিষ্ট ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, খেলাপি ঋণ হ্রাস ও ঋণ আদায় প্রচেষ্টা জোরদার করা, রিটেইল ব্যাংকিং কার্যক্রমের পরিধি সম্প্রসারণ এবং স্থিতিশীল ও স্বল্প খরচের আমানতের ভিত্তি আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি ব্যাংকের কৌশলগত উদ্দেশ্য ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, উদ্ভাবনী চিন্তা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতার সাথে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি ব্যাংকের অব্যাহত প্রবৃদ্ধি ও সাফল্য কামনা করে সাউথইস্ট ব্যাংক পিএলসি-র চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও