Monday, 17 August 2026

[the_ad id='15178']

আবারও জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীর নিচু এলাকায়

নিজস্ব প্রতিবেদক

আগের মতো মুষলধারে বৃষ্টি নয় , কেবল হালকা টানা একরাতের বৃষ্টিতেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ।  ফলে দিনভর জনসাধারণ ও যানবাহন চলাচল ব্যাহত ঘটেছে গুরুত্বপূর্ণ বিভিন্নস্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমে থাকায় ।

- Advertisement -

সোমবার (১৭ আগস্ট) সকালেও টানা বৃষ্টির কারণে এসব এলাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষসহ পথচারীরা। নগরীর মুরাদপুর,  শুলকবহর,কাতালগঞ্জ, জিইসি, প্রবর্তকমোড়, জামালখান, নিউমার্কেট, রেয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন সড়কে পানি জমে গেছে।

- Advertisement -shukee

সকালে অফিসগামী  কবির হোসেন জানান, টানাবৃষ্টির কারণে সকালে অফিসে যেতে বেগ পেতে হয়েছে। বৃষ্টির সময় প্রতিবারই এমন ভোগান্তিতে পড়তে হয়। এর কোনও সমাধান দেখি না। বৃষ্টি হলেই প্রশাসনের কর্তা-ব্যক্তিদের যত হাকডাক।

নগরীর কাতালগঞ্জ

লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগরে লঘু চাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন  এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বৃষ্টি একদম যে শেষ হয়ে যাবে তা না। হালকা থেকে মাঝারি বা ভারী বর্ষণ, থেমে থেমে বা বিরতি দিয়ে বৃষ্টি হবে। আকাশ ভালও থাকবে, সাথে কিছু বৃষ্টিও থাকবে। সেটা আগস্ট মাস জুড়ে থাকবে। সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত ক্রমান্বয়ে কমেও আসবে।’

সর্বশেষ

এই বিভাগের আরও