Thursday, 13 August 2026

[the_ad id='15178']

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে

‘From Curiosity to Publication’ শীর্ষক দিনব্যাপী গবেষক তৈরি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বুধবার (১২ আগস্ট, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে “From Curiosity to Publication” শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ভবিষ্যৎ বিশ্বমানের গবেষক তৈরি করার লক্ষ্য নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম জেলার সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ৪৫ জন শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

- Advertisement -

অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক রিভিউ কমিটির সভাপতি অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস।

- Advertisement -shukee

কর্মশালাটির সম্পূর্ণ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম।

দিনব্যাপী এই কর্মশালার বিভিন্ন সেশনে রিসোর্স পারসন হিসেবে মূল বক্তব্য  প্রদান করেন অধ্যাপক ডা. নুরুল হুদা এবং ডা. মেরিনা আনজুমান। এছাড়া অনুষ্ঠানে প্রধান ট্রেইনার হিসেবে সেশন পরিচালনা করেন ডা. আয়েশা আহমেদ খান।

কর্মশালায় বক্তারা চিকিৎসাবিজ্ঞানের নানাবিধ গবেষণায় প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের গবেষক গড়ে তোলার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। অংশগ্রহণকারী বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের প্রশিক্ষণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের একাডেমিক ও দাপ্তরিক গবেষণামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

কর্মশালার সমাপনী পর্বে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রতিনিধিদের হাতে সনদপত্র ও ট্রেইনারদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও