Wednesday, 12 August 2026

[the_ad id='15178']

রোটারি ইন্টারন্যাশনালের মর্যাদাপূর্ণ “Avenues of Service Award 2025–26” অর্জন করলেন আবু তৈয়ব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সফল রোটারিয়ান মোহাম্মদ আবু তৈয়ব রোটারি ইন্টারন্যাশনালের মর্যাদাপূর্ণ “Avenues of Service Award 2025–26” অর্জন করেছেন। মানবসেবা, নেতৃত্ব ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রোটারি ইন্টারন্যাশনাল তাকে এ সম্মাননায় ভূষিত করেছে।

- Advertisement -

সম্প্রতি রোটারি বাংলাদেশের RIPSA Country Coordinator ও PDG ইশতিয়াক এ জামান চট্টগ্রাম জোনের এক মতবিনিময় সভায় রোটারিয়ান মোহাম্মদ আবু তৈয়বের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

- Advertisement -shukee

রোটারিয়ান মোহাম্মদ আবু তৈয়ব রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি রোটারি অঙ্গনে দীর্ঘদিন ধরে নেতৃত্ব ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি ২০২০ সালে কনফারেন্স চেয়ারম্যান এবং ২০২৫ সালে রোটারি অ্যানুয়াল কনফারেন্স চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রোটারি ফাউন্ডেশনের মেজর ডোনার এবং সাবেক রোটারেক্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি।

বর্তমানে তিনি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৫ এর চট্টগ্রাম জোনের চীফ এবং সিনিয়র কোঅর্ডিনেটর টিম (ফেলোশিপ)-এর দায়িত্ব পালন করছেন। রোটারি কার্যক্রমের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

আন্তর্জাতিক এ স্বীকৃতি অর্জনের পর অনুভূতি প্রকাশ করে রোটারিয়ান মোহাম্মদ আবু তৈয়ব বলেন,

“এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তবে এটি শুধু একটি স্বীকৃতি নয়, মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা।”

তিনি এ সম্মাননা অর্জনে সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য রোটারি বাংলাদেশের RIPSA Country Coordinator ও PDG ইশতিয়াক এ জামান, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৫ এর প্রধান সমন্বয়ক কামরুজ্জামান চৌধুরী রুম্মান এবং রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোটারি ইন্টারন্যাশনালের এ মর্যাদাপূর্ণ স্বীকৃতিতে রাউজান উপজেলা ও চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, পেশাজীবী এবং রোটারি অঙ্গনে আনন্দ ও অভিনন্দনের সৃষ্টি হয়েছে।

“Service Above Self”—রোটারির মূলমন্ত্রকে ধারণ করে ভবিষ্যতেও মানবসেবা ও সমাজকল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রোটারিয়ান মোহাম্মদ আবু তৈয়ব।

সর্বশেষ

এই বিভাগের আরও