Tuesday, 11 August 2026

[the_ad id='15178']

সাউদার্ন ইউনিভার্সিটিতে রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউর বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির আওতায় ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় ২০০টি গাছের চারা রোপণ করা হয়। পরবর্তীতে আরও ৮শ গাছের চারা রোপণ করা হবে।

- Advertisement -

বৃক্সরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শরীফ আশরাফুজ্জামান। এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো সম্মিলিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

- Advertisement -shukee

রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউ-এর পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারিয়ান ড. প্রণব প্রসাদ দাস,  রোটারিয়ান সাকিব আল হাসান,  রোটারিয়ান সুমন কল্যাণ বিশ্বাস,  রোটারিয়ান গোলাম ফারুক মামুন এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নগরায়নের ফলে কমে আসা সবুজের পরিমাণ বৃদ্ধি করতে ব্যক্তি, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউ-এর পক্ষ থেকে জানানো হয়, সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও