ফেনী জেলার দাগনভূঞার কৃতিসন্তান, সমাজসেবক ও রোটারিয়ান ইব্রাহিম হাসান রোটারি ইন্টারন্যাশনালের মর্যাদাপূর্ণ “Avenues of Service Award 2025–26” অর্জন করেছেন। মানবসেবা, নেতৃত্ব এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করেছে রোটারি ইন্টারন্যাশনাল।
সম্প্রতি রাজধানী ঢাকার BIAM Auditorium-এ অনুষ্ঠিত রোটারি মেম্বারশিপ সেমিনারে আয়োজিত এক অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের ডি-৬৫ এর কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইস্তিয়াক এ জামান আনুষ্ঠানিকভাবে রোটারিয়ান ইব্রাহিম হাসানের হাতে এ সম্মাননা তুলে দেন।

রোটারিয়ান ইব্রাহিম হাসান Rotary Club of Anchor City Chittagong-এর প্রতিষ্ঠাতা সভাপতি। পাশাপাশি তিনি রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর চট্টগ্রাম জোনের কোঅর্ডিনেটর (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পালন করছেন। রোটারি কার্যক্রমের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
আন্তর্জাতিক এ স্বীকৃতি অর্জনের পর অনুভূতি প্রকাশ করে রোটারিয়ান ইব্রাহিম হাসান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তবে এটি শুধু একটি স্বীকৃতি নয়, বরং মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা।”

তিনি এ সম্মাননা অর্জনে সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইস্তিয়াক এ জামান, রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর প্রধান সমন্বয়ক কামরুজ্জামান চৌধুরী রুম্মান এবং রোটারি ক্লাব এ্যাংকর সিটি চিটাগং-এর সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রোটারি ইন্টারন্যাশনালের এ মর্যাদাপূর্ণ স্বীকৃতিতে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, পেশাজীবী এবং রোটারি অঙ্গনে আনন্দ ও অভিনন্দনের জোয়ার সৃষ্টি হয়েছে।
“Service Above Self”—রোটারির মূলমন্ত্রকে সামনে রেখে ভবিষ্যতেও মানবসেবা ও সমাজকল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রোটারিয়ান ইব্রাহিম হাসান।

