Monday, 14 September 2026

[the_ad id='15178']

সিলেটে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ইপসা-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী

নিজস্ব প্রতিবেদক

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান রবিবার (৯ আগস্ট) সকালে সিলেট জেলায় বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের অধীনে নিয়োজিত উপজেলা সমন্বয়কারীবৃন্দ এবং ডিস্ট্রিক্ট ম্যানেজার এর সাথে মতবিনিময় সভা করেন। প্রকল্পের চলমান কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে তিনি অবহিত হন। মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ সমাধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় ইপসা’র ম্যানেজমেন্ট এডভাইজার ড. শামসুন্নাহার চৌধুরী ও সহকারী পরিচালক নাজমুল হায়দার মতামত ও পরামর্শ প্রদান করেন। প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর আওতাধীন স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ অর্থায়নে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’ বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিচারিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাস্তবায়ন করছে।

- Advertisement -

- Advertisement -shukee

ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীর নেতৃত্বে ইপসা টীম সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ এর গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেন। গ্রাম আদালত কার্যক্রম নিয়ে ইউপি চেয়ারম্যান, সদস্য ও উপকারভোগীর সাথে মতবিনিময় করেন। গ্রাম আদালতের মামলা গ্রহণ রেজিস্টার ও মামলার রিপোর্ট সমূহ ও মামলার নথি পর্যালোচনা করেন ও এজলাস রুম পর্যবেক্ষণ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের পক্ষে  চেয়ারম্যান মো. আলমগীর আলম ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. ইয়াকুব আলীসহ ইউপি সদস্যবৃন্দ ও ইপসার পক্ষে প্রধান নির্বাহীসহ ম্যানেজমেন্ট এডভাইজার ড. শামসুন্নাহার চৌধুরী এবং সহকারী পরিচালক নাজমুল হায়দার, সিলেট ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান ও উপজেলা সমন্বয়কারী মো. বিলাল আহমদ।

সিলেটে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করছেন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান ও ইপসার ম্যানেজমেন্ট এডভাইজার ড. শামসুন্নাহার চৌধুরী

সর্বশেষ

এই বিভাগের আরও