Tuesday, 11 August 2026

[the_ad id='15178']

হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

একদিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই দুজনের মৃত্যু হয়। তবে এদের মধ্যে কারও নিশ্চিত হাম শনাক্ত হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৭৯ জন।

- Advertisement -

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ৭৮২ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৮ জন। এ নিয়ে সাড়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু ৮৮০ জনে পৌঁছেছে।

- Advertisement -shukee

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০৭ জনের। মোট ৯৭৯ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২০ হাজার ১৩৪ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৩৮৫ জনের।

 

সর্বশেষ

এই বিভাগের আরও