রবিবার, ২ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

মূল্যতালিকা না টাঙানোয় জরিমানা ৬ দোকানিকে

নিজস্ব প্রতিবেদক

মূল্যতালিকা প্রদর্শন না করায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে ছয়টি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

রবিবার (২ আগস্ট) নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

- Advertisement -shukee

অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে মুন্না পোল্ট্রিকে ৫ হাজার টাকা, রহিমের মুরগির দোকানকে ৩ হাজার টাকা, সেহাবিয়া পোল্ট্রিকে ৩ হাজার টাকা, মহাসেন আওলিয়া স্টোরকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ মাংস বিতানকে ৩ হাজার টাকা এবং ভাই ভাই সবজি বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ভোক্তাদের সঠিক তথ্য জানার অধিকার নিশ্চিত করতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক।

যারা এ নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। বাজারে শৃঙ্খলা ও ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও