রবিবার, ২৬ জুলাই ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব চট্টগ্রাম হিলটাউনের নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চট্টগ্রাম হিলটাউনের নিয়মিত সভা আজ (২৫ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম রোটারি সেন্টারে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অনুপ ভট্টাচার্য পিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের রোটারি প্রত্যয় পাঠ ও সঞ্চালনায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৯২, ভারত এর রোটারি ক্লাব অব ব্যাঙ্গালোর নর্থ এর ডিরেক্টর (ক্লাব সার্ভিস) রোটারিয়ান বাসভোরাজ বীরাদার। চট্টগ্রাম হিলটাউনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রোটারিয়ান বীরাদার রোটারির ফ্রেন্ডশিপ-ফেলোশিপের ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্বের দেশে দেশে রোটারিয়ানেরা বিভিন্ন ক্লাবের সদস্য হিসেবে কাজ করলেও আমরা সবাই রোটারি ইন্টারন্যাশনালের সদস্য।

- Advertisement -shukee

তিনি আরও বলেন, আজ বিশ্বের দুই শতাধিক দেশের প্রায় ১.৪ মিলিয়নেরও বেশি রোটারিয়ান ৩৬ হাজারের বেশি রোটারি ক্লাবের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, শান্তিপ্রতিষ্ঠা,পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, বিশুদ্ধ পানি, মাতৃ ও শিশুর স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং যুবনেতৃত্ব বিকাশে নিরলসভাবে কাজ করছে।রোটারির শক্তি শুধু তার সেবামূলক কর্মকাণ্ডে নয়, বরং সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, নৈতিক মূল্যবোধ, পেশাগত উৎকর্ষ এবং সমাজের প্রতিদায়বদ্ধতায় নিহিত। এ কারণে রোটারি শুধু একটি ক্লাব নয়,এটি একটি জীবনদর্শন, একটি মূল্যবোধভিত্তিক বৈশ্বিক আন্দোলন। রোটারির প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছে মানুষ,মানবতা এবং একটি উন্নত, শান্তিপূর্ণ ও টেকসই বিশ্ব গড়ে তোলার অঙ্গীকার। রোটারিয়ান বীরদার রোটারি ক্লাব অব চট্টগ্রাম হিলটাউনের সভায় প্রতিটি সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন। চট্টগ্রাম হিলটাউন ও রোটারি ক্লাব অব ব্যাঙ্গালোর নর্থ এর  মধ্যে শুধু বন্ধুত্বের মেলবন্ধন নয়, দুই ক্লাব মিলে আরআই এর মাধ্যমে যৌথ সেবা প্রকল্প বাস্তবায়ন করে জনকল্যাণেও অবদান রাখা যায়।

সভায় বক্তব্য রাখেন, পিপি রোটারিয়ান আমজাদ হোসেন পিএইচএফ, পিপি রোটারিয়ান প্রণব কুমার দেব পিএইচএফ, পিপি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক পিএইএফ, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো. শওকত হোসেন, রোটারিয়ান মোহাম্মদ বোরহান উদ্দিন, রোটারিয়ান ইফতেখার আহম্মদ জুয়েল ও রোটারিয়ান মো.তানভির হোসেন। এসময় ক্লাবের পক্ষ থেকে অতিথি রোটারিয়ান বাসভরাজ বীরাদারকে ক্রেস্ট প্রদান করা হয়।

পরিশেষে ক্লাব সভাপতি অনুপ ভট্টাচার্য পিএইচএফ সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার মূলতবী করেন।

রোটারি ক্লাব অব ব্যাঙ্গালোর নর্থ এর রোটারিয়ান বাসভরাজ বীরাদারকে ক্রেস্ট উপহার দিচ্ছেন চট্টগ্রাম হিলটাউনের রোটারিয়ানেরা

সর্বশেষ

এই বিভাগের আরও