শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

[the_ad id='15178']

পরিবেশবান্ধব কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করতে চট্টগ্রামে ‘Green TVET for All’ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

পরিবেশবান্ধব দক্ষতা উন্নয়ন, সবুজ কর্মসংস্কৃতি গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রামে ‘Green TVET for All- Skilled Hands, Greener Future’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

গ্রিন টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভলান্টিয়ারিং (জি-টেভ)-এর উদ্যোগে বাংলাদেশ সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি), চট্টগ্রাম-এ দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

- Advertisement -shukee

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেটিটিসি, চট্টগ্রামের ওয়েল্ডিং ট্রেডের ইন্সট্রাক্টর এবং জি-টেভের সভাপতি মো. ইমরান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেটিটিসি, চট্টগ্রামের ওয়েল্ডিং ট্রেডের ইন্সট্রাক্টর মো. ওয়াজেদ আলী,দেবধন বড়ুয়া, জি-টেভের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস কাঞ্চন এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডে কর্মরত সহকরী প্রকৌশলী (যান্ত্রিক) মো. তৌহিদুল ইসলাম।

কর্মসূচিতে ওয়েল্ডিং প্রশিক্ষণার্থীদের পরিবেশ সংরক্ষণ, সম্পদের দক্ষ ব্যবহার, অপচয় রোধ, নিরাপদ কর্মপদ্ধতি এবং সবুজ দক্ষতার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি শিল্পখাতে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল কারিগরি পেশাজীবী হিসেবে নিজেদের প্রস্তুত করার বিষয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেয়া হয়।

প্রধান অতিথি মো. ইমরান চৌধুরী বলেন, “কারিগরি প্রশিক্ষণে প্রযুক্তির কার্যকর ব্যবহার দক্ষতা উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিকেটিটিসি চট্টগ্রাম ইতিমধ্যে ওয়েল্ডিং প্রশিক্ষণে সিমুলেটর ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ পদ্ধতির ব্যবহার করে বাস্তব প্রশিক্ষণের আগে প্রশিক্ষণার্থীদের ভার্চুয়াল পরিবেশে অনুশীলনের সুযোগ দেয়া হচ্ছে। এর ফলে ধাতব উপকরণ, ইলেকট্রোড, গ্যাসসহ বিভিন্ন ভোগ্যপণ্যের অপচয় কমানো সম্ভব। একই সঙ্গে প্রশিক্ষণের মান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও হ্রাস করা যায়।”

আয়োজকরা জানান, ‘Green TVET for All’ কর্মসূচির মূল লক্ষ্য হলো দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি পরিবেশ সচেতন, নিরাপদ, দায়িত্বশীল এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী কারিগরি পেশাজীবী গড়ে তোলা। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থায় সবুজ দক্ষতা ও পরিবেশবান্ধব কর্মসংস্কৃতির প্রসারে জি-টেভ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ

এই বিভাগের আরও