মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

[the_ad id='15178']

সি বার্ড হোটেলকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে চার লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৩ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেয়া হয়।

- Advertisement -shukee

ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা জানান, খুবই নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশন করছিল সি বোর্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।

এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।

একই দিনে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ‘চাটগাঁও রান্নাঘর’ নামে একটি প্রতিষ্ঠান অনিবন্ধিত অবস্থায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় হোটেল-রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সর্বশেষ

এই বিভাগের আরও