শুক্রবার, ১৯ জুন ২০২৬

[the_ad id='15178']

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু খাগড়াছড়িতে

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধর নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। রবিবার (১৪ জুন) সন্ধ্যায় সদর উপজেলার শালবন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত অর্পনা ধর (৪০) খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন। তিনি সদর উপজেলার শালবন এডিসি এলাকার বাসিন্দা এবং অপু ধরের স্ত্রী।

- Advertisement -shukee

পুলিশ সূত্র জানায়, শালবনের বাসা থেকে শহরে আসার পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধরের গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, নিহত শিক্ষিকার মরদেহ ময়নাতদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ

এই বিভাগের আরও