বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

[the_ad id='15178']

প্রকৌশলী এ এ এম জিয়া হোসাইনের মৃত্যুতে আইইবির শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এ এ এম জিয়া হোসাইন, এফ-৬৭৮ বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি)-ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ)-ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. নুরুল আলম, সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান, কাউন্সিল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

- Advertisement -

প্রকৌশলী এ এ এম জিয়া হোসাইন এর মৃত্যুতে জাতি একজন সৎ, মেধাবী ও দেশ প্রেমিক এবং নিবেদিত প্রাণ প্রকৌশলীকে হারাল। কেন্দ্রের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহর দরবারে শোকার্ত পরিবারের সকল সদস্যদের শোক কাটিয়ে উঠার শক্তি দান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য যে, এই প্রবীণ প্রকৌশলীর নামাজে জানাজা  শুক্রবার ( ১৫ মে) বাদ জুমা জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও