বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

প্রাইম ব্যাংকের সাথে এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ব্যাংকের সম্মানিত গ্রাহক ও কর্মীরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

- Advertisement -

সম্প্রতি গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

- Advertisement -shukee

এই Partnershiper আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও কর্মীরা এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের বিভিন্ন ওয়েলনেস সেবায় আকর্ষণীয় ছাড় উপভোগ করবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি & Wealth Management শায়লা আবেদীন এবং এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের নীরা বিভাগের Business Development ম্যানেজার ফাতেমা আক্তার এবং এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের অ্যাসথেটিক কনসালট্যান্ট ডা. রুমানা নাজনীনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ

এই বিভাগের আরও