মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

ডিসি মাসুদ চট্টগ্রামের পুলিশ সুপার হলেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‘আলোচিত’ উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলমকে চট্টগ্রামের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।

- Advertisement -shukee

বগুড়া জেলার সন্তান মাসুদ আলম  রমনা জোনের দায়িত্ব পালন করার আগে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।

মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন।

বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যেমন-যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি কেন্দ্রিক বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তিনি আলোচনায় আসেন।

এদিকে, চট্টগ্রামের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনের পুলিশ সুপার করা হয়েছে। তিনি গত বছরের ২৪ নভেম্বর লটারির মাধ্যমে চট্টগ্রামের নতুন পুলিশ সুপার পদে নিয়োগ পান। এর আগে, নাজির আহমেদ খাঁন কুমিল্লার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও