সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেন, “আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সভ্যতা, শ্রমিকের পরিশ্রমেই এগিয়ে যায় দেশ।”
আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব শ্রমিক ভাইদের, যারা ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণা, তাদের সংগ্রাম আমাদের পথচলার অনুপ্রেরণা।

তিনি আজ শুক্রবার মহান মে দিবস উপলক্ষে এলকে সিদ্দিকী স্কয়ারে সীতাকুণ্ড পৌরসভা শ্রমিক দল, কুমিরা,বাড়বকুণ্ড,সীতাকুণ্ড শিল্পাঞ্চল শ্রমিক দল ও উপজেলা শ্রমিক দল আয়োজিত আলোচনা সভা ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক জীবনের নিশ্চয়তা দিতে হবে। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।
আসুন, সবাই মিলে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি। যেখানে প্রতিটি শ্রমিক পাবে তার প্রাপ্য সম্মান ও অধিকার। আমি শ্রমিকদের প্রতিনিধি হয়ে কাজ করবো,শ্রমিকদের অধিকার আদায়ে জীবনভর কাজ করে যাবো।
প্রবীণ শ্রমিক নেতা আবুল বশর ভূইয়া চেয়ারম্যানের সভাপতিত্বে ও পৌর শ্রমিক দলের সভাপতি মো. গোলাম সাদেকের সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সেক্রেটারী মো. আলাউদ্দিন খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি কমল কদর,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন,উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিন,পৌর বিএনপির সদস্য সচিব মো. সালে আহম্মদ সলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম চৌধুরী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌর বিএনপির নেতা ও সাবেক শ্রমিক নেতা শামছুল আলম আজাদ,জয়নাল আবেদীন দুলাল,প্রগতির শ্রমিক নেতা মো. নাসির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর,বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, সাবেক ছাত্রনেতা বখতেয়ার উদ্দিন,এ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী,সীতাকুণ্ড বাজার কমিটির সেক্রেটারী সাজ্জাদ হোসেন রফিক,বিএনপি নেতা জাফর ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান হিরো,এ্যাডভোকেট আইনুল কামাল,কাজী এনামুল বারী,আবুল কালাম আজাদ,নাজিম উদ্দিন,খুরশেদ আলম মেম্বার,আশরাফ উদ্দীন,কামাল উদ্দিন,আওরঙ্গজেব মোস্তফা,মো. আলাউদ্দিন মাসুম।
উপস্হিত ছিলেন, নার্গিস আক্তার,মাসুমা আক্তার, আনোয়ারা,সাইফুল ইসলাম,সেলিম উদ্দিন,আবু সিদ্দিক বাল্লা,আলমগীর ইমরান,মো. ইদ্রিস,নাসির,মো. জসিম উদ্দিন,মো. তাহের,আব্দুল মজিদ,মো. মুরাদসহ বিভিন্ন ইউনিয়নের বিএন পি,শ্রমিক দল,মহিলা দল, কৃষকদল,যুব দল,সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ ।
আলোচনা শেষে একটি বিশাল র ্যালী সীতাকুণ্ড দক্ষিন বাজার থেকে উত্তর বাজার গিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।

