শনিবার, ১ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর তিন দি‌নের বাংলাদেশে সফর শেষ করেছেন। সফ‌রে বাংলা‌দেশ ও যুক্তরা‌ষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হ‌য়ে‌ছে।

- Advertisement -

শনিবার (১ আগস্ট) ঢাকাস্থ মা‌র্কিন এক প্রেস নোট এ বার্তা দি‌য়ে‌ছে।

- Advertisement -shukee

এতে উ‌ল্লেখ করা হয়, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে তার সফর শেষ করেছেন।

ঢাকায় অবস্থানকালে বিশেষ দূত রাষ্ট্রদূত গর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করা রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।

এই সফরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপকতা ও গভীরতাকে তুলে ধরা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও