বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামের আকবর শাহে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরের আকবর শাহ এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

- Advertisement -shukee

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার পর আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি এবং বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দেড় ঘন্টার প্রচেষ্টার পর আগুন নির্বাপণ করা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সর্বশেষ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও