রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

পানিতে ডুবে সীতাকুণ্ডে তিনদিনে চার শিশুর মৃত্যু,অসতর্কতায় এমনটি ঘটছে

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলায় মাত্র তিন দিনের ব্যবধানে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।  এখানকার বাশঁবাড়িয়া  ও কুমিরা এলাকায় ঘটে এমন মৃত্যুর ঘটনা।

- Advertisement -

সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্স এর টিএইচও ডাক্তার আলতাফ হোসেন জানায়, কুমিরা মোল্লাপাড়া গ্রামের আরিফ হাসান ইলিয়াসের ছেলে  তাইফুল ইসলাম ইসবাত  সাড়ে (৩) এক শিশু বাড়ীর পাশে পুকুরে পড়ে মারা যায়।  তাকে  হাসপাতাল আনলে ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

- Advertisement -shukee

অপরদিকে বাশঁবাড়িয়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাজের মাল ব্যবসায়ী  মো. সোহেলের  শিশুকন্যা আরিজা বিনতে সোহেল  (৩) সকাল ১১ টায় বাড়ীর পাশ্বে পুকুরে পড়ে মারা যায়। শিশুটিকে না পেয়ে বিভিন্ন স্হানে খুজে পাচ্ছিলনা। দুপুর আড়াইটায় পুকুরে ভেসে উঠলে তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

অপরদিকে ২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় কুমিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের  আলাউদ্দীন মেম্বারের এলাকার   একটি ভাড়াটিয়া বাড়ীর  মাসুদের ছেলে আব্দুল্লাহ(৪) ও আব্দুল মালেকের মেয়ে সীমা আক্তার(৯) দুই শিশু খেলাধূলা করাকালে অসর্ততায় পানিতে পড়ে যায়।

সন্ধ্যায় ৭ টায় তাদের মৃতদেহ পানিতে ভেসে উঠে।  হাসপাতালে নিয়ে গেলে মৃত পাওয়া যায়।

আলাউদ্দীন মেম্বার জানায়,তারা এলাকায়  নতুন ভাড়াটিয়া,প্রথমে কেউ চিনেনি। তবে এই মৃত্যু খুবই মর্মান্তিক।

টিএইচও ডাক্তার আলতাফ হোসেন আরও জানায়, এখন গরম পড়ছে,তাই শিশুরা পুকুরে পানিতে বেশী  সময়  নামার চেষ্টা করে। এক সময় তারা পানিতে তলিয়া যায় বা মৃত্যু ঘটে। শিশুদেরকে নজরে রাখতে হবে। একই ইউনিয়নের তিনদিনে তিন জন মারা যাওয়াটা দুঃখজনক।

সর্বশেষ

এই বিভাগের আরও