বুধবার, ১৭ জুন ২০২৬

[the_ad id='15178']

এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে সীতাকুণ্ডে এমএফজেএফ এর  এবারো ফ্রি বাস সার্ভিস  উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

এসএসসি পরীক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষার হলে পৌঁছে দিতে ‘রোড টু লাইট’ (বাস সার্ভিস) উদ্বোধন করেছে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন। এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবারও আজ  সোমবার   (২১শে এপ্রিল ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

- Advertisement -

সীতাকুণ্ডের এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদ, নির্বিঘ্ন এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার লক্ষ্যে এই উদ্যোগটি ইতোমধ্যে ৯ম বারের মতো পরিচালিত হচ্ছে- যা একটি অনন্য দৃষ্টান্ত।

- Advertisement -shukee

এবারের নির্ধারিত রুটসমূহ: বড়োদারোগাহাট  থেকে সীতাকুণ্ড,সীতাকুণ্ড থেকে একে খাঁন, কুমিরা থেকে সীতাকুণ্ড।

২০২২ সাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম সীতাকুণ্ডের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজের বিভিন্ন স্তর থেকে প্রশংসা অর্জন করেছে। পরীক্ষার দিন যাতায়াতজনিত দুশ্চিন্তা দূর করে শিক্ষার্থীদের মনোযোগ শুধু পরীক্ষায় রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে  এমএফজেএফ (MFJF) ইতোমধ্যে ৬০টিরও বেশি ভিন্নধর্মী সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে।

উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—স্পোকেন ইংলিশ কোর্স, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, “ক্লিন সীতাকুণ্ড”, পতেঙ্গা ও গুলিয়াখালী অভিযান, ক্যান্সার স্ক্রিনিং, মোটিভেশনাল সেশন ও নলেজ শেয়ারিং, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পানি শোধন প্ল্যান্ট স্থাপন।

“রোড টু লাইট” বাস সেবা সহ এ ধারাবাহিক স্বেচ্ছাসেবী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৪টি আন্তর্জাতিক ও ৫টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।

আজ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার  মো. ফখরুল ইসলাম,  বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা  লুৎফুন নেছা বেগম,    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক  কাইয়ুম চৌধুরী।

এছাড়া সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা নুর উদ্দীন লিটন, উপদেষ্টা মো. জাহেদ হোসেন,সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী,সাধারণ সম্পাদক  ও রোড টু লাইট এর প্রধান সমন্বয়ক মো. তাইসির উদ্দিন এবং সংগঠনের সদস্যবৃন্দসহ অনেকে।

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘রোড টু লাইট ২০২৬’-এর উদ্বোধন সম্পন্ন হয়েছে অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও সফল পরিবেশে।

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক হলেন গ্রামীণ ডিজিটাল হেলথ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকী ।

এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম

সর্বশেষ

এই বিভাগের আরও