শনিবার, ১ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

শিক্ষকদের সহযোগিতায় ফের পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম : মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আয়োজনে এবং চটগ্রাম সিটি রেড ক্রিসেন্টের বাস্তবায়নে নগরীর লালদিঘীস্থ মাহবুব আলম চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তন-এ চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আওতাধীন শতাধিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অংশগ্রহণে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে যুব নেতৃত্ব বিষয়ে শিক্ষকদের কৌশলগত সংলাপ – ২০২৬।

- Advertisement -

শুক্রবার (১৭এপ্রিল)  অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম নগরীর প্রায় শতাধিক প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রমের আওতায় রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত আয়োজনের সমাপনী সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সহশিক্ষা কার্যক্রম প্রতিটি শিক্ষার্থীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠা উচিত, বইয়ের গৎবাঁধা পড়াশোনার বাইরে মানবিক কাজে উদ্বুদ্ধ করতে রেড ক্রিসেন্টের ভূমিকা অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে প্রসারিত করতে সকল শিক্ষকদের আহ্বান জানান তিনি।

- Advertisement -shukee

সারাদিনব্যাপী চলা এই আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান এম. এ. সালাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, মো. এনামুল হক, ভারপ্রাপ্ত ইউএলও মো. জিয়াউল হক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্য, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্যসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেমই আগামীর শক্ত- সিটি মেয়র

চট্টগ্রাম নগরীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের আঁকা ছবি ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীলতা ও দেশপ্রেমমূলক ভাবনার প্রশংসা করেন। এ সময় মেয়র বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সৃজনশীল বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, একটি সুন্দর, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমের কোনো বিকল্প নেই। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

অনুষ্ঠানটি নগরীর বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও