রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি. সামুদা গ্রুপের সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে- যার মাধ্যমে প্রতিষ্ঠানটির জন্য সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে ব্যাংকটি। সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

- Advertisement -

চুক্তির আওতায় সামুদা গ্রুপ প্রাইম ব্যাংকের ওমনিচ্যানেল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে সকল ধরনের দেশীয় পেমেন্ট ও ডিসবার্সমেন্ট সম্পন্ন করবে। পাশাপাশি, তাদের বিক্রয় সংগ্রহ ব্যবস্থাপনার জন্য ব্যাংকের সারাদেশব্যাপী শাখা নেটওয়ার্ক ব্যবহার করবে। ব্যাংকের উন্নত এমআইএস রিপোর্টিং ব্যবহারের মাধ্যমে সামুদা গ্রুপের আর্থিক ব্যবস্থাপনা আরও দক্ষ ও স্বচ্ছ হবে।

- Advertisement -shukee

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান এবং কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড সাজিদ রহমান এবং সামুদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আকরামুজ্জামান এ সম্পর্কিত চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাইমপে হলো প্রাইম ব্যাংকের একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যা গ্রাহকদের সহজে বিভিন্ন ধরনের পেমেন্ট সম্পন্ন করার সুযোগ দেয় এবং উচ্চমানের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আরটিজিএস, বিএফটিএন, ফান্ড ট্রান্সফার, এনপিএসবি, এমএফএস সহ ইলেকট্রনিক ও কাগজভিত্তিক লেনদেন সম্পন্ন করা যায়। এছাড়াও ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে চেক ও পে-অর্ডার ইস্যু করা যায় এবং গ্রাহকরা সহজেই শুল্ক, কর, ভ্যাট ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারেন।

সর্বশেষ

এই বিভাগের আরও