শনিবার, ৪ এপ্রিল ২০২৬

‎সীতাকুণ্ডে জনপ্রিয় শিক্ষক সুবোধ চন্দ্র মন্ডল মারা গেছেন‎

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের শেখেরহাট উচ্চবিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক সুবোধ চন্দ্র মন্ডল আর নেই। তিনি শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।

- Advertisement -

গুণী  ও এলাকার সর্বমহলের  একসময়ের  জনপ্রিয় এ শিক্ষকের মৃত্যুতে স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নেমে আসে শোকের ছায়া ।

- Advertisement -shukee

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  তিনি শিক্ষকতা থেকে অবসরে যাওয়ার পর দীর্ঘদিন থেকে সীতাকুণ্ড পৌরসভাসদরে সপরিবারে বসবাস করতেন।

‎তার মেজো ছেলে সোমেন মন্ডল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলায় উপপরিচালক হিসেবে কর্মরত আছেন।

সুবোধ চন্দ্র মন্ডলের মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সীতাকুণ্ড শাখাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষক সমাজের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

‎শ্রদ্ধা নিবেদন শেষে সুবোধ চন্দ্র মন্ডলের মরদেহ উপজেলার ১নম্বর সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের নিজ পারিবারিক শ্মশানঘাটে গতকাল রাত ৯টায় শেষকৃত্য অনুষ্ঠিত হয় ।

সর্বশেষ

এই বিভাগের আরও