রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিমের ১০০তম নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটারিয়ান ব্যাংকার মুহাম্মদ আলী মিঞার সভাপতিত্বে ও সঞ্চালনায় চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউজ কনফারেন্স হলে শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ মহসিন উদ্দিনের কোরআন তেলোয়াত ও বুলেটিন এডিটর রোটারিয়ান অ্যাডভোকেট খুশনদ রাইসা ঊশিকার রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া এ সভায় অতিথি রোটারিয়ান হিসেবে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, চট্টগ্রাম রোটারি সেন্টারের সাধারণ সম্পাদক সিপি রোটারিয়ান মোহাম্মদ ওমর আলী ফয়সাল, রোটারি ক্লাব অব খুলশী সেন্ট্রালের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান রিজোয়ান শাহেদী, রোটারি ক্লাব অব রেইনবো’র প্রেসিডেন্ট রোটারিয়ান সাবিনা কাইয়ুম,রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের সভাপতি কাজী হাসানুজ্জামান শান্টু।


সভায় ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান সাংবাদিক মোহামামদ ইউসুফ, সিপি রোটারিয়ান মো. এরশাদ চৌধুরী, পিপি রোটারিয়ান অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, পিপি রোটারিয়ান জুবায়দুর রশিদ রণি,আইপিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হক, রোটারিয়ান প্রেসিডেন্ট-ইলেক্ট অ্যাডভোকেট এস এম আরমান মহিউদ্দিন, রোটারিয়ান অ্যাডভোকেট ইশতেয়াক আহমদ,রোটারিয়ান নাদিরা বেগম শিল্পী ও সেক্রেটারি-ইলেক্ট রোটারিয়ান মোহাম্মদ কুতুব উদ্দিন।
সভায় বক্তারা রোটারি ক্লাব সুপ্রিমের অতীতের সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার উদাত্ত আহবান জানান এবং শততম সভা যেন হাজারতম সভায় উন্নীত হয়- সেই আশাবাদ ব্যক্ত করেন।


