মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

[the_ad id='15178']

রপ্তানি ব্যবসা সম্প্রসারণে এক্সপোর্ট সেবা’র সাথে প্রাইম ব্যাংকের কৌশলগত চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রপ্তানি ব্যবসার উন্নয়ন ও এসএমই এবং উদীয়মান রপ্তানিকারকদের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এক্সপোর্ট সেবা’র সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে  প্রাইম ব্যাংক পিএলসি।

- Advertisement -

সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যা রপ্তানিকারকদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ, পরামর্শ সেবা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে তাদের প্রস্তুতি জোরদার করার একটি যৌথ উদ্যোগ।

- Advertisement -shukee

এই কৌশলগত চুক্তির আওতায় এক্সপোর্ট সেবা উদ্যোক্তাদের জন্য রপ্তানিমুখী প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং পরামর্শ সেশন আয়োজন করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া, রপ্তানি ডকুমেন্টেশন এবং বৈশ্বিক বাজারের সুযোগ সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। বিশেষভাবে তৈরি পোশাক (নন-আরএমজি) খাত সংশ্লিষ্ট নয় এমন রপ্তানি পণ্যকে গুরুত্ব দিয়ে নতুন রপ্তানিকারকদের কাঠামোবদ্ধ ও বিধিবদ্ধ রপ্তানি কার্যক্রমে এগিয়ে নিতে সহায়তা করা হবে।

চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং এক্সপোর্ট সেবা’র ফাউন্ডার জাহিদ হোসাইন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রপ্তানি ইকোসিস্টেমকে শক্তিশালী করা এবং প্রাইম ব্যাংক এসএমই ট্রেডফিন সেন্টারকে রপ্তানিকারকদের জন্য জ্ঞানভিত্তিক সহায়তা, পরামর্শ সেবা এবং টেকসই রপ্তানি প্রবৃদ্ধির একটি অগ্রণী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই কৌশলগত অংশীদারিত্ব প্রাইম ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

সর্বশেষ

এই বিভাগের আরও