১৯৮১ সালের ৩০ মে শহীদ হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার প্রথম সমাধি রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়তলী এলাকায় অবস্থিত। একুশে ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মনজুর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান। সেখানে তিনি ফাতেয়া পাঠকরে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত করেন। মোনাজাতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি এতিম ও দোস্ত শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি শিক্ষক, সুপার এবং ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন। সাবেক মেয়র মনজুর আলম এতিম শিশুদের ইফতার করার জন্য ইফতার সামগ্রী প্রদান করেন। এ সময় সাবেক মেয়রের সাথে উপাধ্যক্ষ বাদশা আলম ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকালে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
