রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
নগরীতে অনুষ্ঠিত হল দেশের প্রথম ম্যাক্সিস বাংলাদেশ ডাউনহিল চ্যালেঞ্জ সাইক্লিং প্রতিযোগিতা

অ্যাডভেঞ্চার ও আউটডোর স্পোর্টসের জন্য চট্টগ্রামের ভূপ্রকৃতি অত্যন্ত সম্ভাবনাময়: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রথম ম্যাক্সিস বাংলাদেশ ডাউনহিল চ্যালেঞ্জ সাইক্লিং প্রতিযোগিতা।

- Advertisement -

শনিবার ( ৭ ফ্রেরুয়ারি) সকালে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মত চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স এর স্থায়ী ক্যাম্পাস এর সুউচ্চ পাহাড়ের মনোরম পরিবেশে সারা দেশ আসা ৪০ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

- Advertisement -shukee

প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় মেয়র বলেন, “চট্টগ্রামের প্রাকৃতিক পাহাড়ি ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার ও আউটডোর স্পোর্টসের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। ডাউনহিল সাইক্লিংয়ের মতো দুঃসাহসিক ইভেন্ট তরুণদের খেলাধুলায় আগ্রহী করবে এবং নগরীর ক্রীড়া সংস্কৃতিকে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।”

দেশের প্রথম ম্যাক্সিস বাংলাদেশ ডাউনহিল চ্যালেঞ্জ সাইক্লিং প্রতিযোগিতায় সুউচ্চ পাহাড় থেকে সাইকেল নিয়ে ঝুকিপূর্ণ সরু সড়ক ও সিড়ি পেরিয়ে দ্রুত গতিতে নীচে নেমে আসার দুঃসাহসিক ইভেন্টটি উপস্থিত দর্শকরা প্রাণভরে উপভোগ করেন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন এভারেস্ট বিজয়ী বাবর আলী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আলী আহসান রাজু, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদের সাইক্লিং ফেডারেশনের কর্মকতারা।

শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

আয়োজকরা মনে করেন প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় এই দিনটি বাংলাদেশের ডাইনহিল সাইক্লিং নতুন উচ্চতায় এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ১ম আহমেদ তাহমিদ চৌধুরী, ২য় জাহিদ হাসান আশিক, ৩য় মো. আল হাফেজ, ৪র্থ মো. হাবিব হোসাইন আরমান এবং ৫ম আরিয়ান ইসলাম আকাশ।

সর্বশেষ

এই বিভাগের আরও