মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

৩১ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন না হলে রেল চলাচলে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রেল কর্মচারীদের বিক্ষোভ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যমুক্ত জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ রেলওয়ের ১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীরা।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এতে বাংলাদেশ রেলওয়ে কারখানা, ডিজেল শপ, লোকোসেড ও পাহাড়তলী, চট্টগ্রামের সকল কর্মচারীর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে প্রায় ৩০০ থেকে ৪০০ কর্মচারী অংশ নেন। বিক্ষোভকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশনভুক্ত কর্মচারীদের জন্য বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, মো. মিজানুর রহমানসহ চট্টগ্রাম রেলওয়ের বিভিন্ন ইউনিটের শ্রমিক ও কর্মচারীরা।

মিছিলটি পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ থেকে শুরু হয়ে পুলিশ বিট পর্যন্ত অগ্রসর হয় এবং পরে বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে রেল চলাচলে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হবে। দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে যেতে তারা বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও