চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মনজুর আলমের সুযোগ্য পিতা খাদেমুল আউলিয়া হযরত খাজা আব্দুল হাকিম মাইজভান্ডারী (রহ) এর ৩০তম ওরশ শরীফ সম্পূর্ণ হলো।
সোমবার (২৬ জানুয়ারি) বাদে ফজর থেকে দিনব্যাপী কর্মসূচির মধ্যে খতমে কোরআনে পাক, মুজমায়ে সালাওয়াতে রাসুল, খতমে গাউছিয়া শরিফ, খতমে খাজেগান এবং আলোচনা সভা। এছাড়া সর্বসাধারণের মাঝে খাবার ও তবারুক বিতরণ এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওরস শরীফ ইন্তেজামিয়া কমিটির সভাপতি মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম রাজু। আলোচনা সভার প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মনজুর আলম বলেন, অলি আউলিয়াদের সান্নিধ্যে থেকে আমার পিতা পবিত্র ইসলামের খেদমত এবং অলি আউলিয়াদের নির্দেশিত পথে জীবন ধারণ করতেন। তিনি ছিলেন সত্য ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব। গরিব দুঃখী মানুষের সেবা করা, মানবতার কল্যাণ করা, সত্যের পথে জীবন ধারণ করা তার জীবনের প্রধানতম বৈশিষ্ট্য ছিল। আমরা আমার পিতার দেখানো পথ ধরে মানব সেবায় আত্মনিয়োগ করে আছি। আমাদের প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ফাউন্ডেশন এবং আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এ সময় পর্যন্ত, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা, মসজিদ, দাতব্য চিকিৎসালয়সহ বহুবিধ প্রতিষ্ঠান মিলে ১২০ টি প্রতিষ্ঠানের মাধ্যমে সবাই নিয়োজিত আছি। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের যে সম্পদ দিয়েছেন তার একটি অংশ আমরা মানবতার সেবায় ব্যয় করে যাচ্ছি। বিশ্বাস করি আমাদের পরিবার বংশপরম্পরায় কাল কেয়ামত পর্যন্ত আমাদের সেবা আল্লাহ রাব্বুল আলামীন এই দুনিয়ায় কাল কেয়ামত পর্যন্ত জারি রাখবেন। আমাদের সকল সেবায় সর্বসাধারণের সহযোগিতা কামনা করি। আলোচনা সভায় মোস্তফা হাকিম পরিবারের সদস্য ও মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মো. সরওয়ার আলম, আলহাজ্ব মো. ফারুক আজম, আলহাজ্ব মো. সাইফুল আলম, আলহাজ্ব মো. শাহিদুল আলম, মাওলানা মো. হাবিবুর রহমান, সৈয়দ গোলাম সারোয়ার, মো. আব্দুর রহমান, প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর, উপাদাক্ষ বাদশাহ আলম, অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, সমাজসেবক নেছার আহমদ সহ অন্যরা বক্তব্য দেন। মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়বিয়া জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব ইমরান হাসান আল কাদেরী।

