মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

উচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় নির্বাচনের পূর্বে গোপনে  ডিপি ওয়ার্ল্ডের সাথে

 চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল লিজ চুক্তির পাঁয়তারা দেশবিরোধী গোপন ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায়  নির্বাচনের পূর্বে গোপনে তড়িঘড়ি করে ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল লিজ চুক্তির পাঁয়তারাকে দেশবিরোধী গোপন ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছে বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা।

- Advertisement -

বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক চট্টগ্রাম- ৯ আসনের প্রার্থী  এডভোকেট শফি উদ্দিন কবির আবিদ,চট্টগ্রাম -১০ আসনে প্রার্থী আসমা আক্তার,চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী দীপা মজুমদার আজ রবিবার (২৫ ডিসেম্বর ) এক বিবৃতিতে এ আহবান জানান।

- Advertisement -shukee

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন,“সম্পূর্ণ দেশীয় অর্থে নির্মিত ও আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ,স্বয়ংসম্পূর্ণ  ও লাভজনক চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনমত উপেক্ষা করে দীর্ঘদিন ধরে বিদেশী ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেয়ার তৎপরতা চালাচ্ছে। হাইকোর্টে এ প্রক্রিয়ার বিরুদ্ধে রিটের প্রেক্ষিতে দ্বিধাবিভক্ত রায় হয়েছে,এবং বিষয়টি আদালতে বিচারাধীন আছে। এরপরও আদালতকে উপেক্ষা করে  অন্তর্বর্তীকালীন সরকার গোপনে ডিপি ওয়ার্ল্ডের সাথে লিজ চুক্তির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে,যা  আদালত  অবমাননার সামিল। এছাড়া জাতীয় নির্বাচনের যখন মাত্র আর কিছু দিন বাকি আছে, সেসময় সরকারের  এ বিতর্কিত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম বন্দরসহ দেশকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে,ফলে এর পেছনে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র আছে কিনা,তাও খতিয়ে দেখা দরকার। সরকার কনসেশন চুক্তির লক্ষ্যে সমস্ত নিয়মনীতি উপেক্ষা করে নির্বাচনের সুযোগে  মাত্র ১২ দিনের মধ্যে দরপত্র সংশোধন, টেকনিক্যাল ও ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন, নেগোসিয়েশন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং একাধিক সরকারি সংস্থার অনুমোদনসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১ফ্রেব্রুয়ারি কনসেশন চুক্তি সাক্ষরের তারিখ নির্ধারণ করেছে। এর পূর্বে এ সরকার একইভাবে লালদিয়ার চর অসম ও অস্বচ্ছ চুক্তিতে ৪৮ বছরের জন্য বিদেশী কোম্পানিকে লিজ দিয়েছে। আদালত ও প্রচলিত সমস্ত নিয়মনীতি উপেক্ষা করে তড়িঘড়ি করে সরকারের এমন তৎপরতাতে স্পষ্ট,সরকার দেশের স্বার্থের চেয়ে ডিপি ওয়ার্ল্ড এবং চট্টগ্রাম বন্দরকে নিয়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর স্বার্থ রক্ষায় উঠেপড়ে লেগেছে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেয়ার এ চক্রান্ত সফল হতে দেয়া যাবেনা।

নেতৃবৃন্দ অবিলম্বে নিউমুরিং টার্মিনাল বিদেশীদের লিজ দেয়ার এ প্রক্রিয়া বন্ধ করার জন্য  সরকারকে আহবান

সর্বশেষ

এই বিভাগের আরও