মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ উপলক্ষে

ফলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে নগরীর ঐতিহাসিক ফলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

- Advertisement -

পরিদর্শনকালে মেয়র মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে মহাসমাবেশে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন।

- Advertisement -shukee

ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী। এই মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।” তিনি মহাসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও