মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম -১১ আসনের প্রার্থী দীপা মজুমদার এর নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১১ আসনের  বাসদ (মার্কসবাদী)মনোনীত প্রার্থী দীপা মজুমদারের নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার সদস্য জাহেদুন নবী কনকের সভাপতিত্বে  মঙ্গলবার ( ২০ জানুয়ারি) বিকালে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন  বাসদ(মার্কসবাদী) মনোনীত চট্টগ্রাম -১১ আসনের প্রার্থী দীপা মজুমদার, বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক ও চট্টগ্রাম-৯ আসনের বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী শফিউদ্দিন কবির আবিদ,পুষ্পিতা নাথ,আবদুল আল জাওয়াদ,তন্ময় বড়ুয়া।

- Advertisement -

সভা থেকে জাহেদুন্নবী কনককে আহবায়ক করে চট্টগ্রাম ১১ আসনে দীপা মজুমদারের নির্বাচনী কাজ পরিচালনার জন্য একটি ২৫ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিট গঠিত হয়।

বক্তব্য রাখছেন  চট্টগ্রাম-১১ আসনের  বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী দীপা মজুমদার

সর্বশেষ

এই বিভাগের আরও