চট্টগ্রাম-১১ আসনে বাসদ(র্মাকসবাদী) মনোনীত এমপি পদর্প্রাথী দীপা মজুমদার আজ বুধবার ( ২৪ ডসিম্বের ) সকাল ১২ টায় চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয় হতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
তিনি কাঁচি প্রতীকে নির্বাচন করবেন।মনোনয়নপত্র উত্তোলনের সময় কমরেড দীপা মজুমদারের সাথে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড ইন্দ্রানী ভট্টাচার্য্য সোমা,জেলা কমিটির সদস্য জাহেদুন্নবী কনক,রিপা মজুমদার,পুষ্পিতা নাথ,হামিম আল জাওয়াদ,ঈশান বড়ুয়া প্রমুখ।
- Advertisement -


