শুক্রবার, ৮ মে ২০২৬

[the_ad id='15178']

সোশ্যাল ইসলামী ব্যাংকের নিরবিচ্ছিন্ন ব্যাংকিং অপারেশন সংক্রান্ত মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল নিরবিচ্ছিন্ন ব্যাংকিং অপারেশন সংক্রান্ত বিষয়ে আলোচনার লক্ষ্যে এজেন্ট আউটলেটের এজেন্টদের সাথে মতবিনিময় সভা করেছেন |

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  অনুষ্ঠিত ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মে এজেন্টদের সাথে ব্যাংকের অপারেশনাল কার্যকমকে নির্বিঘ ও  গতিশীল করতে করণীয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন প্রশাসক দল।

- Advertisement -shukee

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. সালাহ উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সর্বজনাব মো. রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্মপরিচালক রওশন আক্তার। জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত।

এছাড়াও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান  মশিউর রহমান উপস্থিত ছিলেন। জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলে ব্যাংকের সকল এজেন্ট আউটলেটের এজেন্টবৃন্দ এবং ২৪টি শাখার শাখা ব্যবস্থাপকগণ।

প্রশাসক টিম শাখাসমূহের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং গ্রাহকসেবা উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং সেবা প্রদানে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রশাসক মো. সালাহ উদ্দীন বলেন, সমন্বিত এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিয়ে গ্রাহকদের আস্থা নিশ্চিত করাই মূল লক্ষ্য। এছাড়া, আমানত বীমা সুরক্ষা তহবিলের আওতায় সরকার ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ সময়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আমানত তুলতে পারবে মর্মে গ্রাহকের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন। এজেন্টবৃন্দ ব্যাংকের সেবা আরও উন্নত করা এবং গ্রাহকদের আস্থা সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও