সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষিত বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে হবে

নিজস্ব প্রতিবেদক

বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা

- Advertisement -

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাসদ ( মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা চট্টগ্রাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন  বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক এডভোকেট শফিউদ্দিন  কবির আবিদ, দলের জেলা কমিটির সদস্য আসমা আক্তার,জাহেদুন্নবী কনক,দীপা মজুমদার,রিপা মজুমদার,প্রকৌশলী সিঞ্চন ভৌমিক,মো. ফরহাদ প্রমুখ।

- Advertisement -shukee

এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল একটি শোষণমুক্ত,বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠার। অথচ মুক্তিযুদ্ধের বিজয়ের ৫৪ বছরেও সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি,কারণ পুঁজিবাদী শাসনব্যবস্থা বহাল থাকায় শোষণ, বৈষম্য,সাম্প্রদায়িকতা বেড়েছে। মু্ক্তিযুদ্ধে শহীদদের সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংগ্রাম বেগবান করাই হবে তাঁদের প্রতি যথার্থ শ্রদ্ধাজ্ঞাপন।”

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখা  চট্টগ্রাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি রিপা মজুমদার,সহসভাপতি পুষ্পিতা নাথ,সাধারণ সম্পাদক নেভি দে প্রমুখ।

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলা শাখা   চট্টগ্রাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন  বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলা আহবায়ক আসমা আক্তার,সদস্য শিল্পী আক্তার,দীপা মজুমদার,সুমি আক্তার,আনোয়ারা বেগম প্রমুখ।

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখা  চট্টগ্রাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন  বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা সাধারণ সম্পাদক জাহেদুন্নবী কনক,সদস্য মো. ফরহাদ,মং মারমা,সুমী আক্তার প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও