শনিবার (১৩ডিসেম্বর) সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিমের ৯৭তম নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটারিয়ান ব্যাংকার মুহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় চিটাগং ক্লাবের গেস্ট হাউজ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
ক্লাব ট্রেজারার রোটারিয়ান কুতুবউদ্দিনের কোরআন তেলওয়াত ও রোটারিয়ান নাদিরা বেগম শিল্পীর রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় ক্লাবের আয়োজিত অভিষেক অনুষ্ঠান, বার্ষিক সাধারণ সভা ও আগামী রোটারি বছরের নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, সিপি রোটারিয়ান মো. এরশাদ চৌধুরী, পিপি রোটারিয়ান অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, পিপি রোটারিয়ান জোবায়দুর রশিদ রণি, রোটারিয়ান অ্যাডভোকেট এস এম আরমান মহিউদ্দিন, আইপিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হক, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ মহসিন উদ্দিন, রোটারিয়ান অ্যাডভোকেট ইশতেহাক আহমেদ ও রোটারিয়ান অ্যাডভোকেট খুশনুদ রাইসা ঊশিকা।

সাচিবিক ঘোষণা দেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ব্যাংকার শাফায়াত হোসেন।
ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রোটারিয়ান এস এম আরমান মহিউদ্দিন।


