বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

[the_ad id='15178']

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন

ঢাকা প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জের  বাবু বাজার এলাকায় জমেলা টাওয়ার নামে ১২ তলা একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

- Advertisement -

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সকাল ৫ টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

- Advertisement -shukee

বার্তায় আরও জানানো হয়েছে, কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ভবন থেকে এখন পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও