মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

গ্রামীণ হেলথটেকের ISO সনদ অর্জন: বৈশ্বিক মানের উৎকর্ষতার স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ হেলথটেক লিমিটেড আনুষ্ঠানিকভাবে ISO সনদ অর্জন করেছে। পণ্য ও সেবার মান নিশ্চয়তার ক্ষেত্রে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড। ISO সনদ বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একটি সূচক- যা পণ্যের স্থায়িত্ব, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তার প্রমাণ বহন করে। এর মাধ্যমে নিশ্চিত হলো গ্রামীণ হেলথটেক যে সেবা প্রদান করে, তা কঠোর বৈশ্বিক মানদণ্ড পূরণ করছে। গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান বলেন, “ISO 9001:2015 সনদ অর্জন গ্রামীণ হেলথটেক লিমিটেডের জন্য একটি গর্বের দিন। এটি আমাদের সেবার প্রতিটি ধাপে গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং ধারাবাহিক উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে। এই স্বীকৃতি আমাদেরকে আরও কার্যকর, নিরাপদ এবং গ্রাহক-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।” গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, “এই সনদ আমাদের প্রতিটি সদস্যের। তাদের নিষ্ঠা, শৃঙ্খলা এবং কাজের প্রতি প্রতিশ্রুতি এই অর্জনকে সম্ভব করেছে। ISO সনদ আমাদের আরও বেশি দায়িত্বশীলতার সাথে বিশ্বমানের কাজ করতে অনুপ্রাণিত করবে। ”

- Advertisement -

গ্রামীণ হেলথটেক লিমিটেড শক্তিশালী কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (QMS) প্রতিষ্ঠার মাধ্যমে ISO 9001:2015 সনদ অর্জন করেছে, যা সেবার নির্ভরযোগ্যতা ও নিয়ম-নীতি মেনে চলাকে আরও দৃঢ় করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে, প্রতিষ্ঠানটি তাদের কার্যপরিধি, স্টেকহোল্ডার এবং ঝুঁকি মূল্যায়ন স্পষ্টভাবে চিহ্নিত করেছে বিশেষ করে ডেটা নিরাপত্তা, গ্রাহকদের দেয়া মতামত ব্যবস্থাপনা এবং বাহ্যিক অংশীদারদের সঙ্গে কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়াও অভ্যন্তরীণ নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মধ্যে আছে সুস্পষ্ট পলিসি প্রণয়ন, দায়িত্ব বণ্টন এবং নিয়মিত কর্মদক্ষতা মূল্যায়ন। ISO 9001:2015 মানদণ্ড পূরণে প্রতিষ্ঠানটি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বাস্তবায়ন করেছে যেমন সুষ্ঠুভাবে নথিভুক্ত পদ্ধতি ও নির্দেশিকা, ঝুঁকি ব্যবস্থাপনা, কর্মীদের বিস্তৃত প্রশিক্ষণ, সফটওয়্যার ও সেবার নিয়ন্ত্রিত ডিজাইন এবং ডেভলপমেন্ট, সরবরাহকারী ও বাহ্যিক সেবা প্রদানকারীদের মূল্যায়ন, গ্রাহক প্রতিক্রিয়া ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত অভ্যন্তরীণ অডিট এবং দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ছিল অন্যতম।

- Advertisement -shukee

এই সনদ গ্রামীণ হেলথটেক লিমিটেডকে বিশ্বব্যাপী মানের প্রতি নিবেদিত প্রতিষ্ঠানগুলোর সাথে একই কাতারে নিয়ে এলো।

সর্বশেষ

এই বিভাগের আরও